২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

মাদারীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

মঙ্গলবার বিকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান।

মৃত সনিয়ার আক্তার (২৪) একই ইউনিয়নের চরকালিকাপুর গ্রামের জহের মুন্সীর মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী রোকন বেপারী ও পরিবারের সদস্যরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।

সনিয়ার ভাই সজীব মুন্সী বলেন, “পারিবারিক কলহের জেরে আমার বোনকে রোকন শ্বাসরোধ করেছে।”   

ওসি জিয়াউল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আঙ্গুল কাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা জাফরাবাদ গ্রাম থেকে সনিয়ার লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের নিয়ে আসে।