২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় দেয়াল ধসে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটির দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে; আহত হয়েছেন তার মা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

মঙ্গলবার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যান মনির হোসেন জানান।

নিহত বৃষ্টি (২) নয়াদিল গ্রামের ইমাম হোসেনের মেয়ে। আহত শিশুর মা বকুল বেগমকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মনির হোসেন বলেন, “টানা বষর্ণে সৃষ্ট ঢলে বিকালে ইমাম হোসেনের ঘরের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মেয়ের মৃত্যু হয়। এ সময় প্রতিবেশীরা শিশুর মা বকুলকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়।”