বরিশালে মোটরসাইকেল খাদে, নিহত ১
বরিশাল সদরে একটি মোটরসাইকেল খাদে পড়ে তার চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সাহেবেরহাট স্লুইস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি মাহবুব আলম জানান।
নিহত মো. সজিব (২৬) সদর উপজেলার চর করমজীর হাবিবুর রহমানের ছেলে।
ওসি মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাড়ার মোটরসাইকেল চালক সজিব লাহারহাট ফেরিঘাট থেকে সাহেবেরহাট বন্দরের দিকে যাচ্ছিলেন। রাস্তায় এক পথচারীকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যান তিনি।
“স্থানীয়রাউদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
