কক্সবাজারে হোটেলে যুবকের লাশ
কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত অনম্বয় শংকর চৌধুরী (২৯) হবিগঞ্জের শ্রীমঙ্গল স্টেশন রোড় এলাকার অসিত চৌধুরীর ছেলে। তার লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে।
সোমবার শহরের হোটেল এলিন পার্কে তার লাশ পাওয়া যায় বলে কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানান।
তিনি বলেন, “রোববার কক্সবাজার বেড়াতে এসে হোটেল এলিন পার্কে ওঠেন দুই ভাই অনম্বয় ও আনন্দ।
“ অনম্বয় সোমবার দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকতে দেখে কয়েকবার ডাক দেয় আনন্দ। এতে সাড়া না দিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসকরা অনম্বয়কে মৃত ঘোষণা করেন।”
রাতে অ্যালকোহল জাতীয় কিছু অতিরিক্ত পান করায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন এসআই রহিম।
