২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে জঙ্গি হামলা: গাজীপুরে ইশরাতের দাফন সম্পন্ন

গুলশানে ক্যাফেতে জঙ্গি হামলায় নিহত ইশরাত জাহান আখন্দের দাফন গাজীপুরে সম্পন্ন হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 07:52 PM

Updated : 11 Oct 2022, 08:27 PM

পুরনো খবর:

গুলশানে ক্যাফেতে তিন বাংলাদেশির নিহতের খবর

সোমবার বিকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুক্রবার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় তিন বাংলাদেশি নিহত হন। তাদের একজন হলেন ঢাকা আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত জাহান আখন্দ।

সবশেষ তিনি একটি বায়িং হাউজে মানব সম্পদ বিভাগের পরিচালক ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার মদনে। তারা তিন ভাই ও দুই বোন। ইশরাত সবার ছোট।

নিহতের ভাই আব্দুল্লাহ ইউসুফ আখন্দ বলেন, “ঈদের যানজট ও এলাকায় নিয়ে যাওয়ার ঝামেলার এড়াতে আমার কর্মস্থল কৃষি গবেষণা ইন্সটিটিউটে তাকে দাফন করা হয়েছে।”

আব্দুল্লাহ ইউসুফ আখন্দ কৃষি গবেষণা ইন্সটিটিউটের জীব প্রযুক্তি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

দাফনের সময় নিহতের মামা হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. সাজ্জাদুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশরাফ হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, নিহত ইশরাত আখন্দের বড় ভাই আলী হায়াত আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তারা ইশরাতের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।