২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফেনীর সোনাগাজীতে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ওষুধ কোম্পানির কর্মচারী নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 04:06 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

সোমবার দুপুরে ফেনী-সোনাগাজী সড়কের উকিলবাড়ি দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান।

নিহত ফখরুল ইসলাম (৩২) ময়মনসিংহের বাসিন্দা। তিনি এলকো ফার্মাসিউটিক্যাল-এর মেডিকেল প্রমোশন অফিসার ছিলেন।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ফকরুল মোটরসাইকেলে করে ফেনী থেকে সোনাগাজী যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে আহত হন তিনি। 

“স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

লাশ ময়নাতদন্তের জন্য হাসপতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।