২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়ায় সোনালি হনুমান আহত

মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে বিপন্ন প্রজাতির একটি সোনালি হনুমান গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 03:08 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর গ্রাম থেকে হনুমানটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সকালে হনুমানটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে রাধানগর গ্রামের সামছুল ইসলাম বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানান।

পরে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল পশু হাসপাতালে নিয়ে যান।

প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুল জানান, প্রাণীটির মুখমণ্ডল, হাত, পা, বুক ও পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে। লেজটি প্রায় দ্বিখণ্ডিত হয়ে ঝুলে আছে।

প্রাণীটিকে চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে তিনি জানান।

প্রাণীটি কিভাবে আঘাত পেয়েছে তা কেউ জানাতে পারেনি। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলছেন, ধারণা করা হচ্ছে, বিপন্ন প্রজাতির এই প্রাণীটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আহত হয়েছে।

রাধানগর, জেরিন ও লাউয়াছড়া বনের ভেতর দিয়ে খোলা বিদ্যুৎ তার নেওয়ায় প্রায়ই বিভিন্ন প্রাণী পুড়ে মারা যায় বলে তিনি জানান।