২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে হামলা, খুলনায় মানববন্ধন ও দোয়া

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিশেষ দোয়া-মাহফিল হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 02:29 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

সোমবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে খুলনা সাংবাদিক ইউনিয়ন।

এ সময় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলায় মদতদাতাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।

এদিকে নিহতদের স্মরণে খুলনার টাউন জামে মসজিদে বিশেষ দোয়া-মাহফিল হয়েছে জোহরের নামাজের পর। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সালেহ।

এ সময় সেখানে সংসদ সদস্য মিজান, বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, জেলা প্রশাসক মো. নাজমুল আহসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।