২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুরোহিত হত্যাচেষ্টায় গ্রেপ্তার ২

সাতক্ষীরায় রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 12:54 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

অপরদিকে হত্যাচেষ্টার মামলাটি গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইনামুল হোসেন।

তিনি বলেন, শনিবার ভোরে রাধাগোবিন্দ মন্দিরে ঢুকে ভবসিন্ধুকে হত্যাচেষ্টার পর পুলিশের বিশেষ অভিযান চলছিল। সোমবার সকালে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার ধুলিয়া গ্রামের রাজাউল্লা বিশ্বাসের ছেলে জাহিদুর রহমান (৩৫) ও ওয়ারিয়া গ্রামের আবদুল বারীর ছেলে নুর বাসার (৩২)।

হত্যাচেষ্টার সাথে এই দুইজন জড়িত কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে ওসি জানান।

সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৫৫) শনিবার ভোর ৪টার দিকে ছয়-সাতজন মুখোশধারী কুপিয়ে চলে যায়। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে ঢাকার বক্ষ্যব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

আহত ভবসিন্ধ আশঙ্কামুক্ত হয়েছেন বলে জানান জেলা মন্দির কমিটির সভাপতি রামপ্রসাদ সাধু।