২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষ, শিশুসহ নিহত ২

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন; আহত হন অন্তত পাঁচ জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 09:29 AM

Updated : 20 Aug 2022, 01:08 PM

শনিবার সকালে এ দুর্ঘটনায় নিহতদের একজন তিন বছর এবং আরেকজন ২৫/২৬ বছর বয়সী। তাৎক্ষণিবকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আরিফ হোসেন খান জানান, সকাল পৌনে ৬টার দিকে কোনাবাড়ি থেকে চান্দনা-চৌরাস্তাগামী একটি যাত্রীবাহী লেগুনা নাওজোর এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই লেগুনার ওই দুই যাত্রী নিহত হন।”

লাশ দুইটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।