২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নতুন জামায় খুশি দরিদ্র ২শ শিশু

আসন্ন ঈদে বগুড়ার সোনাতলা উপজেলার যমুনার চরে দুই শতাধিক দরিদ্র শিশুর মধ্যে নতুন কাপড়, সেমাই ও চিনি বিতরণ করেছে একটি বেসরকারি সংস্থা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2016, 10:26 PM

Updated : 11 Oct 2022, 08:26 PM

শুক্রবার খাটিয়ামাড়ী এলাকায় সুবিধাবঞ্চিতদের দুটি বিদ্যালয় যমুনা -১ ও যমুনা-২ এর ছাত্র-ছাত্রীদের হাতে ঈদের এ উপহার তুলে দেন ফোরাম ফর ডেভলপমেন্ট অ্যান্ড এওয়ারনেসের (ফোরাম এসডিএ) সদস্যরা।

বিতরণ শেষে শিশুদের উদ্যোক্তারা শিশুদেরকে নিয়ে মেহেদী উৎসব করেন। তারা শিশুদের হাতে মেহেদী লাগিয়ে দেন।

অন্যতম উদ্যোক্তা ঢাকার কলেজ শিক্ষক আফরোজা বীণা বলেন, শহর এলাকায় এবং অনেক গ্রামে সুবিধাবঞ্চিতরা কিছু পেলেও দুর্গম চরাঞ্চলের শিশুরা কিছুই পায় না।

“তাই তাদের কথা মাথায় রেখে আমরা এসব বিতরণে চরাঞ্চলের গরিব শিশু শিক্ষার্থীদের বেছে নিয়েছি।”

আরেক উদ্যোক্তা বগুড়ার শাখাওয়াত শাহিন বলেন, “ইদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা এসব বিতরণ করলাম।”

স্কুলের শিক্ষার্থী বাবুর মা জাহানারা বেগম বলেন, “স্যারেরা ঈদের নতুন কাপড় দেওয়ায় শিশুরা খুব খুশি। আল্লাহ তাদের ভালো করুক।”