২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের লাখাই উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 09:35 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বৃহস্পতিবার উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান লাখাই থানার ওসি মোজাম্মেল হক জানান।

নিহত ওয়াহেদ মিয়া (৩০) গ্রামের প্রয়াত আব্দুস সমেদের মিয়ার ছেলে।

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, উপজেলার মুড়াকড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী মেম্বার প্রার্থী মজিবুর রহমানের মিয়ার সঙ্গে পরাজিত প্রার্থী পটল ও হিরাই মিয়ার এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছে।

“এর জেরে দুইপক্ষ বাকবিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সংঘর্ষে ঘটনাস্থলেই ওয়াহেদ মিয়ার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবার কোনো ধরনের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।