২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় শাড়ির দোকানে বৈদেশিক মুদ্রা

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর সুপার মার্কেটের একটি শাড়ির দোকান থেকে বৈদাশিক মুদ্রা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 05:33 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বৃহস্পতিবার দুপুর দেড়টার ওই মার্কেটের ফারিয়া শাড়িবিতান থেকে বিভিন্ন দেশের এ মুদ্রা জব্দ করা বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন।

তিনি সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সুপার মার্কেটের ফারিয়া শাড়িবিতানে অভিযান চালানো হয়।

“এ সময় সৌদি আরবের ১৬ হাজার ৭০৫ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৫ হাজার ২২০ দিরহাম, ৫৮০ ইউএস ডলার, ৭০০ ইউরো, ২৫০ মালয়েশিয়ান রিঙ্গিত, কাতারের ২২ রিয়াল, কুয়েতের ২ দিনার, ৫০০ ব্রিটিশ পাউন্ড ও ওমানের ৫১৬ রিয়াল জব্দ করা হয়।”

এ ঘটনায় দোকানমালিকের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হবে বলে তিনি জানান।

পুলিশের শহর উপ-পরিদর্শক (টিএসআই) মো. সোহাগ রানা বলেন, অভিযানের আগে দোকানের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।