নবীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ২
সাভারের নবীনগরে দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি মহসিনুল বলেন, মানিকগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খেয়া পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে লোকাল বাসটি সড়কের উপর উল্টে গিয়ে এক নারীসহ দুই যাত্রী নিহত হয়।
পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
এ দুর্ঘটনার পর সড়কটি প্রায় আধ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। সড়কের উপর থেকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
