ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দোকানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের
বিক্রয়ের ক্যাশ মেমো দেখাতে না পারায় ব্রাহ্মণবাড়িয়া শহরে চারটি কাপড়ের দোকানের মালিককে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের ম্যজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন এবং নির্বাহী ম্যজিস্ট্রেট উম্মে হানীর নেতৃত্বে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সড়ক বাজার ও কোর্ট রোডে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে বি এম রুহুল আমিন রিমন বলেন, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে জেলা শহরের কয়েকটি অভিজাত কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
অভিযানে জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নাজমুল হক, সহকারী কমিশনার (কাস্টমস্) আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।
