২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপ চালকসহ নিহত ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় কভার্ডভ্যানের ধাক্কায় এক পিকআপ ভ্যান চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2016, 05:49 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

শনিবার উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুজ্জামান রাজ।

নিহতরা হলেন শরীয়তপুরে জাজিরা উপজেলার কেবল নগর গ্রামের মো. আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে পিকআপ চালক মো. আব্দুর রহমান (৩২) ও তার সহকারী আব্দুল কাদের (১৮)।

আহত কভার্ডভ্যান চালকের সহকারী শহিদুল ইসলামকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই কামরুজ্জামান বলেন, বাউশিয়া উজানভাটি হোটেলের সামনে ঢাকামুখী  পিকআপকে একটি কর্ভাডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে গেলে ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হন।