হাতীবান্ধায় জমির সংঘর্ষে যুবক নিহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমির বিরোধের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন প্রধান।
নিহত সইদার রহমান (৩৬) ওই গ্রামের আব্দুল কামালের ছেলে।
এ ঘটনায় তিন সহোদরকে আটক করেছে পুলিশ। এরা হলেন- একই গ্রামের মৃত মোর্শেদ খাঁর তিন ছেলে রমজান আলী (৫৫), নুর-ইসলাম (৫০) ও নজরুল ইসলাম (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আব্দুল মতিন প্রধান জানান, বাড়াইপাড়া গ্রামের নজরুল ইসলামের সঙ্গে জমি নিয়ে তার প্রতিবেশী আব্দুর রহিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ওসি জানান, স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
