২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থবছরের বাজেট অনুমোদন করেছে সিনেট।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2016, 01:25 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে ৫৩৮ কোটি ৭২ লাখ ৫৮ হাজার টাকার এই বাজেট অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. নোমান উর রশীদ।

এতে অন্যান্যের মধ্যে এটর্নি জেনারেল মাহবুবে আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির, সংসদ সদস্য মো. আলী আশরাফ ও মো. আব্দুল কুদ্দুস, উপ-উপাচার্য মো. আসলাম ভুঁইয়া, শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, অধ্যাপক খন্দকার বজলুল হক, অধ্যাপক এম অহিদুদুজ্জামান, কাজী ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।