২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর শহর রক্ষা বাঁধে ধস

বর্ষার শুরুতেই পদ্মায় কয়েকদিনের পানিবৃদ্ধির পর ফরিদপুর শহর রক্ষা বাঁধে ভাঙন শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 10:35 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

শহরতলীর আলীয়াবাদের সাইন বোর্ড এলাকায় অন্তত ৭০ মিটার জায়গার সিসি ব্লক নদীগর্ভে চলে গেছে।

শুক্রবার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দীন আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী নিখিল চন্দ্র হালদার ও উপ-সহকারী প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নিখিল চন্দ্র অধিকারী বলেন, নদীর তলদেশে পানির ঘূর্ণিপাকের মাত্রা বেশি হওয়ায় নদী পাড়ের গভীরতা বেড়ে গেছে । এজন্য পাড়ের সিসি ব্লক ও জিও ব্যাগে নিচ থেকে সরে যাওয়ার এমনটি ঘটেছে।

বাঁধের ধসে যাওয়া অংশে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দীন আহমেদ বলেন, তীর সংরক্ষণ কাজের সময় ৫৪ মিটার গভীরে গিয়ে কাজ করা হয়েছিল। কিন্তু ভাঙনের ফলে সে গভীরতা ৬৫ মিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার বোল্ডারগুলি ধসে পড়েছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

আলীয়াবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল সর্দার বলেন, ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে।