২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে তেলের ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি ভাসমান তেলের পাম্পের ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 09:26 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

শুক্রবার বিকালে নয়া আটি এলাকায় এই ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহা. সরাফত উল্লাহ জানান।

মৃত দুই শ্রমিক হলেন সাব্বির হোসেন (২৬) ও নয়ন মিয়া (২২)।

ওসি সরাফত উল্লাহ জানান, বিকাল সাড়ে ৫টার দিকে নয়া আটি এলাকায় শীতলক্ষ্যা নদীতে ‘শাহ আলম ফ্লোটিং পাম্প’ নামে একটি ভাসমান পাম্পের ট্যাংক পরিষ্কার করতে নামেন সাব্বির হোসেন ও নয়না মিয়া।

“এ সময় তারা ট্যাংকের বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে প্রথমে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সুগন্ধা হাসপাতালে নিয়ে যায়।

“পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাদেরকে মৃত ঘোষণা করেন।”