ফরিদপুরে ২ ‘ডাকাতের’ চোখ উৎপাটন
ফরিদপুর সদরে ডাকাত সন্দেহে আটক করে দুই ব্যক্তির চোখ তুলে ফেলেছে জনতা।
কৈজুরী ইউনিয়নের মোড়ালদা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন।
এরা হলেন সদরপুর উপজেলার কৃষ্ণনগরের নুরুল ইসলাম ও সদরের কৈজুরী এলাকার আলী হাসান।
ওসি নাজিম উদ্দিন জানান, রাত ১টার দিকে মোড়ালদা স্কুলের মাঠ থেকে চিহ্নিত ওই দুই ডাকাতকে চোখ উপড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, ওই দুই ডাকাতসহ তাদের দল দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।
“তাদের বিরুদ্ধে আমার ইউনিয়ন পরিষদে ডাকাতির অভিযোগ রয়েছে।”
