২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুতের লিফলেট বিতরণ, যুবক আটক

রাজশাহী নগরে মসজিদে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় এক যুবককে আটক করা হয়েছে, যাকে ইসলামী ছাত্র শিবিরকর্মী বলছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

শুক্রবার নগরীর আমবাগানের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও অভিযানের স্বার্থে তার নাম প্রকাশ করছে না পুলিশ।

মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম নাহিদ বলেন, জুম্মার নামাজ শেষে কয়েকজন মুসল্লির মাঝে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ করছিল ওই যুবক।

“সে শিবির কর্মী ছিল; তা পুলিশ নিশ্চিত হয়েছে।”

নাহিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে অভিযান চালিয়ে ওই এলাকার একটি মেস থেকে হিযবুত তাহরীর ও ছাত্র শিবিরের বইসহ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।