২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের অভিযোগ

চুয়াডাঙ্গা শহরে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 03:19 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

বৃহস্পতিবার রাতে শহরের কানাপুকুর পাড়ার স মিল শ্রমিক খোকন আলী (৪০) ও বাগান পাড়ার রহম আলীর ছেলে ইদু হোসেন (৪৪) তাকে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ।

শিশুর খালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাগ্নি ইদুকে মামা ডাকত। আগে থেকেই ইদুর এ বাড়ি যাতায়াত ছিল।

“বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইদু আমার বোনের বাড়ি এসে ভাগ্নির সাথে কথা বলতে বলতে বাড়ির বাইরের দরজার কাছে যায়। সেখানে আগেই দাঁড়িয়ে ছিল খোকন। তারা তাকে জোর করে তুলে নিয়ে ভাণ্ডারিয়া মাঠে দুইজন মিলে ধর্ষণ করে।”

শিশুটি বাড়ি ফিরে জানালে মামলা করা হয় বলে তিনি জানান।

চুয়াডাঙ্গা থানার ওসি তোজাম্মেল হক বলেন, খোকন ও ইদুর নামে ধর্ষণ মামলা করার পর শিশুটিকে পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।