২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে ৫৯ কেজি গাঁজাসহ তরুণ আটক

ঢাকার দোহারে ৫৯ কেজি গাঁজাসহ এক তরুণকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 10:48 AM

Updated : 20 Aug 2022, 01:04 PM

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বানাঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে শহীদ কবিরাজের ছেলে রাকিবকে (২৩) আটক করা হয়।

র‌্যাব-১১-এর  মুন্সীগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি মাসুদ আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়।

এ সময় তার ঘর থেকে ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে তিনি জানান।