২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে মাছ ধরার সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 02:11 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের কামাসোন গ্রামে এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান।

আহতরা হলেন ওই এলাকার জহুরুল শেখ (৫৫), সালাম (৪৫), জিয়াউর রহমান (২৬), আরিফুল ইসলাম(২২)। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, জহুরুল মৎস্য অফিস থেকে বড়াই পুকুরের ডিসিয়ার কেটে লোকজন নিয়ে ওই পুকুরে মাছ ধরতে যায়। এ সময় স্থানীয় অপর এক পক্ষ দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে জহুরুল ও তার লোকজনের ওপর হামলা চালায়।

“পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হন।”