২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত এলাকায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন; আহত হয়েছেন তার ছেলে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 05:51 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

মঙ্গলবার গভীর রাতে কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিয়ামত আলী (২৬) ওই গ্রামের বসিন্দা।

আহত নিয়ামত আলীকে (২৬) ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইগাতীর ইউএনও সেলিম রেজা জানান, রাত ৩টার দিকে একদল  বন্যহাতি গুরুচরণ দুধনই গ্রামের বাড়িঘর ও ফসলি জমিতে হামলা চালায়।

“ওই সময় এলাকাবাসী প্রতিরোধ করলে হাতির দল পালিয়ে যাওয়ার সময় কৃষক রস্তম আলীকে শুড় দিয়ে পেঁচিয়ে আছার দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।”

বাবাকে বাঁচাতে গেলে ছেলে নিয়ামত আলীও গুরুতর আহত হন বলে জানান ইউএনও।