নোয়াখালীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
নোয়াখালীর সদর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সুধারাম ওসি আনোয়ার হোসেন।
গ্রেপ্তার মোস্তফা মিয়াকে (৫৫) উপজেলার গোরাপুর গ্রামের বাসিন্দা।
ওসি বলেন, সোমবার প্রতিবেশী ওই শিশুকে বাগানে নিয়ে ধর্ষণ করেন মোস্তাফা মিয়া। শিশুটির চিৎকারে লোকজন ছুটে আসলে পালিয়ে যান মোস্তফা।
“আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি পর তার শরীরে অস্ত্রপোচারও করা হয়।”
পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে মোস্তাফা মিয়াকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। গোপন খবরে বুধবার ভোরে গাজীপুরে মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ শীলের আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানানিএসপি ইলিয়াস।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর সফল অস্ত্রপচার করা হয়। বর্তমানে সে অনেকটা সুস্থ্। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
“বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাকে দুই একদিনের মধ্যে তার ডাক্তারি পরীক্ষা করা হবে।”
