গোপালগঞ্জে শিশুকে গলা কেটে হত্যা
গোপালগঞ্জের মুকসুদপুরে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বামনডাঙ্গা গ্রামের একটি পাটক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান।
নিহত লামিয়া খানম (৭) উপজেলার বামনডাঙ্গা গ্রামের কেরামত খালাসীর মেয়ে। বামনডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল সে।
ওসি বলেন, মঙ্গলবার বিকাল ৫টার দিকে নিখোঁজ হয় লামিয়া। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।
“সকালে স্থানীয়রা বাড়ির কাছে একটি পাটক্ষেতের মধ্যে ওই তার গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়।”
লাশ ময়নাতদন্তে জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
