২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে তিন যাত্রী মারা গেছে; গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 09:19 AM

Updated : 20 Aug 2022, 01:03 PM

বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এই দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান।

হতাহত সবাই পিক-আপের পুরুষ যাত্রী। তাদের পরিচয় পাওয়া যায়নি। বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

ওসি হাফিজুর বলেন, ময়মনসিংহমুখী একটি পিকআপ সকাল সোয়া ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

“পিক-আপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া পিকআপ থেকে ছিটকে পড়ে আরো দুই যাত্রী গুরুতর আহত হন।”

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পুলিশ পিক-আপটি উদ্ধার করালেও ট্রাক আটক করতে পারেনি। লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।