২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন

গৃহবধূকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গাইবান্ধা একটি আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 10:44 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

দণ্ডিত দেলোয়ার হোসেন (৪০) গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের তাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি পলাতক।

মঙ্গলবার গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্মনেশ্বর ভট্টাচার্য এ রায় ঘোষণা করেন।

রায়ে একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান সহকারী পাবলিক প্রসিকিউটর আবু আহম্মেদ আবদুল্লাহ কনক।

মামলার বরাত তিনি বলেন, ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৯৭ সালের অক্টোবর মাসে একটি মামলা করেন গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই গ্রামের এক গৃহবধূ। মামলার তদন্ত শেষে সম্প্রতি পুলিশ দোলোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

গ্রেপ্তারের দিন থেকে দেলোয়ারের সাজার মেয়াদ শুরু হবে বলে জানান এপিপি আবদুল্লাহ।