২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালট ছিনতাইয়ের সময় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে টাঙ্গাইলেরর কালিহাতীতে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 04:36 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয় বলে জানান কালিহাতী থানার ওসি মো. আখেরুজ্জামান।

নিহত আলমগীর (২৬) পোষণা দক্ষিণ পাড়ার সুরুজ্জামানের ছেলে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষধাপে ভোটগ্রহণের দিন উপজেলা কোকডহরা ইউনিয়নের পোষণা কেন্দ্রে পুলিশের গুলিতে আহত হন আলমগীর হোসেন।

এ ঘটনায় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা রুস্তম আলী আকন্দ একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওয়াদুদ হোসেন জানান, ভোট শেষে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে আহত হন আলমগীর। আহত অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

“সেখানে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”