সিরাজগঞ্জে গুলিবিদ্ধ সাবেক ইউপি সদস্যের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গুলিবিদ্ধ সাবেক এক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান কামারখন্দ ওসি সর্দার বাবুল আক্তার।
নিহত মাহবুবুল আলম মিল্টন (৩৮) উপজেলার বড় পাকুরিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। তিনি জামতৈল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
ওসি বলেন, রোববার রাতে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হালুয়াকান্দি নিশিবাড়ি সেতু এলাকায় দুর্বৃত্তরা মিল্টনকে গুলি করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আলী জিন্নাহ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
