২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এক বৃদ্ধকে তার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 10:30 AM

Updated : 20 Aug 2022, 01:03 PM

সোমবার রাত ১টার দিকে মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোকছেদ আলী (৬০) নিহত হন।

পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোকছেদ আলীকে তার নিজ কক্ষে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

“তার মাথায়, বুকে ও পাঁজরে কোপানো হয়।”

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ ধারণা করছে।

ওসি বলছেন, জমিজমা নিয়ে নিজের ছেলেদের সাথে মোকছেদের দ্বন্দ্ব ছিল। হত্যাকাণ্ডে তার দুই ছেলে জড়িত থাকতে পারে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে তিনি জানান।