২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 04:28 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

সোমবার বিকালে উপজেলার বারইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান লালকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, গত মার্চ মাস থেকে চার মাসের জন্য সরকার বঙ্গোপসাগরে জাটকা আহরণ নিষিদ্ধ করে। এ সময়ে প্রণোদনা হিসেবে তালিকাভুক্ত জেলেদের জন্য চল্লিশ কেজি করে চাল বরাদ্দ করে সরকার।

“জুন মাসে শেষ কিস্তিতে বারইখালী ইউনিয়নের ১৮০ জন জেলেকে চাল বিতরণ করা হয়। এই চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে সোমবার সহকারী ভূমি কমিশনার নাজমুল হুদা পুলিশ নিয়ে সেখানে গিয়ে দেখতে পান সব জেলেকে চাল দেওয়া হলেও ৩১ বস্তা চাল রয়ে গেছে।”

জেলেদের জন্য বরাদ্দ চাল ওজনে কম দিয়ে আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।