২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্য বিয়ের আয়োজন, দুপক্ষের বাবা-চাচা দণ্ডিত  

দিনাজপুরের খানসামায় একটি বাল্য বিয়ে বন্ধ করে বর ও কনের বাবা ও চাচাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমণ আদালত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 04:47 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

উপজেলার খামারপাড়া ইউনিয়নের উত্তরপাড়ায় শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকার জানান।

তিনি বলেন, বরের বাবা দুলাল রহমানকে ২৫ দিন, চাচা ওবাইদুর রহমানকে এক মাস, কনের বাবাকে ২৫ দিন এবং চাচাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কৃষ্ণ কুমার বলেন, শনিবার রাতে উত্তরপাড়ার সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের জমিদারনগরের আশ্রয়ন পাড়ার দুলাল রহমানের ছেলে মোরশেদুলের বিয়ের আয়োজন চলছিল।

“খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন এবং উভয় পরিবারের অভিভাবকদের ইউএনও অফিসে আসতে নির্দেশ দেন।

“তারা ইইএনও অসিফে গেলে পুলিশ বরের বাবা ও চাচা, কনের বাবা ও চাচাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়।”

সাজাপ্রাপ্ত চার জনকে রোববার কারাগারে পাঠনো হয়েছে বলে জানান ওসি।