দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে এক চালকের সহকারী নিহত
দিনাজপুরের কাহারোলে বাস-ট্রাক সংঘর্ষে বাস চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৮ বাসযাত্রী।
শনিবার দুপুরে উপজেলার তের মাইল গড়েয়া এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাহারোল থানার এসআই মো. এরশাদ জানান।
নিহত আরিফ (২৭) পঞ্চগড়ে সদরের জালাশির মোড়ের আজিজুল হকের ছেলে। তিনি বাস চালকের সহকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই এরশাদ জানান, দিনাজপুর থেকে পঞ্চগড়গামী শ্রাবণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তের মাইল গড়েয়ায় ভাতগাঁও সিপি ইন্ডাস্ট্রিজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী আরিফ নিহত হন।
