২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাসচাপায় কলেজছাত্রী নিহত

মাগুরা সদর উপজেলায় বাসচাপায় অটোরিকশা আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই জন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 05:05 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

শনিবার দুপুরে সদরের কেচুয়াডুবি এলাকায় মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ জানান।

নিহত সরস্বতী বালা (২২) শালিখার আড়পাড়া কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই রউফ জানান, বেলা পৌনে ২টার দিকে দুই সহপাঠীর সঙ্গে অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন সরস্বতী। কেচুয়াডুবি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশা চাপা দিলে তিন জন গুরুতর আহত হন।

আহতদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সরস্বতীকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।