২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ‘জেএমবি’সহ আটক ৩১

নড়াইলে সন্দেহভাজন এক জেএমবি সদস্যসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 02:22 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান।

রকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, সদর উপজেলার লস্কাপুর গ্রামের সৈয়দ আশরাফ আলীর ছেলে জেএমবি সদস্য আরাফাত হোসেনসহ ৩১ জনকে আটক করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে বলে জানান তিনি।