২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ‘জেএমবি’ সদস্যসহ আটক ৩৭

সাতক্ষীরায় সন্দেহভাজন এক জেএমবি সদস্যসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 12:45 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান।

আটকদের মধ্যে জেলা শহরের ইটাগাছার মনির উদ্দীনের ছেলে মনোয়ার হোসেন উজ্জ্বল জেএমবি সদস্য বলে পুলিশের দাবি।  

এসআই কামাল হোসেন বলেন, সদরে ১০ জন, কলারোয়ায় ৬ জন, তালায় ৪ জন, কালিগঞ্জে ৫ জন, শ্যামনগরে ২ জন, আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ৩ জন ও পাটকেলঘাটা থানায় ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।

কামাল বলেন, আটক জেএমবি সদস্য মনোয়ার হোসেন উজ্বল ২০০৫ সালে জেএমবি সম্পৃক্ততায় গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তিনি জামিনে ছাড়া পান। 

পুলিশের সাঁড়াশি অভিযানের সাত দিনসহ গত আট দিনে জেলায় মোট ৪১৮ জনকে আটক করা হয়েছে বলে জানান এসআই কামাল। সাঁড়াশি অভিযানে সারাদেশে ১৯৪ জন জঙ্গিকে আটক করার কথা বলছে পুলিশ।