কক্সবাজারে ইয়াবাসহ অটোরিকশা চালক আটক
কক্সবাজারে দশ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে।
শুক্রবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।
আটক মো. আব্দুল করিম (৩০) টেকনাফের সাবরাং এলাকার সালাম আহম্মদের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাহিদ বলেন, সাবরাং থেকে একটি অটোরিকশায় করে ইয়াবার একটি চালান টেকনাফ পৌর এলাকায় আসার গোপন সংবাদে বিজিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন।
পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার ও আটোরিকশাটি জব্দ করা হয় বলে জানান তিনি।
জাহিদ বলেন, “উদ্ধারকৃত ইয়াবাগুলোর মূল্য ৩০ লাখ টাকা।”
আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
