২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেলের দুই ছাত্র চাকুসহ আটক

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের দুই ছাত্রকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 04:02 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

কোতোয়ালি থানার থানার এসআই মো. শামিম জানান, বৃহস্পতিবার রাতে নগরীর সদর রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক সাবা বিন মজিদ ও আব্দুল্লাহ আল মামুন চতুর্থ বর্ষের ছাত্র।

তাদের কাছ থেকে একটি ধারালো চাকু, একটি হাতুড়ি ও কোমল পানীয়র ছয়টি কাচের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানান শামিম।

বরিশাল কোতোয়ালি থানার ওসি শাহ মো. আওলাদ জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর রোডে বাসানো তল্লাশি চৌকি পার হওয়ার সময় মোটরসাইকেল আরোহী মজিদ ও মামুনকে থামিয়ে তল্লাশি করা হয়।

“তারা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে পরিচয় দেয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।”

এসআই শামিম জানান, ওই মোটর সাইকেলে আরও একজন ছিলেন। কিন্তু পুলিশ থামানোর পর সে পালিয়ে যায়।