২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা

বগুড়ার ধুনটে এক রিকশাভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 03:48 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

বৃহস্পতিবার রাতে উপজেলার সরুগ্রাম বাজারে এ ঘটনা ঘটে বলে ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান।

নিহত সজল সাকিদার (১৯) সরুগ্রামের সাইফুল ইসলাম সাকিদারের ছেলে।

ওই গ্রামের আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সজল সরুগ্রাম বাজারের একটি গ্যারেজে রিকশাভ্যান রেখে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায় একদল লোক।

“সজলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন।”

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইকবাল হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই সজলের মৃত্যু হয়। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।”

ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে সজলের বিরোধ ছিল বলে প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন। এর জের ধরে কিছু দিন আগে সজল ও তার সঙ্গীরা প্রতিপক্ষের কয়েকজনকে মারধরও করে।

ওই ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে সজলকে হত্যা করে থাকতে পারে বলে পুলিশের ধরণা।