২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আড়াই লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে আড়াই লাখ ইয়াবা উদ্ধারসহ ট্রলার জব্দ করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 01:02 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

শুক্রবার ভোরে সাবরাং ইউনিয়নের মুণ্ডারডেইল সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়।

“পরে বিজিবি দেখে তিন-চারজন পাচারকারী ট্রলার ফেলে পালিয়ে গেল দুটি বস্তায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।”

ইয়াবাগুলোর বাজার দর আনুমানিক সাড়ে সাত কোটি টাকা বলে তিনি জানান। এগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।