জামালপুরে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু
জামালপুরের মেলান্দহে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের দেউলাবাড়ি প্রামাণিক পাড়ায় এ ঘটনা ঘটে বলে মেলান্দহ থানার ওসি নাছিমুল ইসলাম জানান।
মৃত আব্দুল আলীম (১০) ওই গ্রামের রমজান আলীর এবং রায়হান (১০) ফুলু মিয়ার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ক্ষেতে খেলছিল আলীম ও রায়হান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পারিবারিকভাবে তাদের দাফন করা হচ্ছে বলে জানান তিনি।
