ভেজাল সেমাই জব্দ, কারখানা মালিককে জরিমানা
জয়পুরহাটের পাঁচবিবিতে বিএসটিআই অনুমোদনহীন দুটি কারখানা থেকে ভেজাল ও নিম্নমানের সেমাই জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাল আদালত।
পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর তাঁতিপাড়া গ্রামে দুটি কারখানায় এ অভিযান চালানো হয়।
পরে জব্দ সেমাই নদীতে নিক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান দুই কারখানার জরিমানা করেন বলে জানান তিনি।
ওসি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে ভেজাল ও নিম্নমানের সেমাই তৈরি করা হচ্ছে এমন খবরে বুধবার রাতে অভিযান চালিয়ে সেমাই জব্দ ও দুই কারখানা মালিককে আটক করা হয়।
“বৃহস্পতিবার বিকালে কারখানা মালিকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।”
