২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ‘জেএমবিসহ’ গ্রেপ্তার ৫৪

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক জেএমবি সদস্যসহ ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 02:54 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আসলাম খান বলেন, গ্রেপ্তারকৃত ‘জেএমবি’ সদস্য হাবিবুর রহমান (৩৫) বাসাইল উপজেলার হাবলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে বাসাইল থানায় জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুটি মামলা রয়েছে।

“গত ২০০৫ সালে জঙ্গি-সংশ্লিষ্ট কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন হাবিবুর রহমান। পরে দুটি মামলায় জামিন পান।”

এদিকে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের কর্মী ও পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আরও ৫৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।