২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে শ্রমিক নেতাকে পুলিশ পরিচয়ে আটকের অভিযোগ

গোয়েন্দা পুলিশ পরিচয়ে যশোরে এক শ্রমিক নেতাকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 11:57 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

মঙ্গলবার রাতে এ অভিযোগ করেন শ্রমিক নেতা মুনসুর আলমের স্ত্রী ফাহিমা আকতার।

মুনসুর আলম বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির যশোর-মাগুরা সড়ক শাখার সম্পাদক।

ফাহিমা বলেন, “মঙ্গলবার রাত ৮টার দিকে একটি মাইক্রোবাসে কয়েক ব্যক্তি উপশহরে আমাদের বাসায় আসেন। ডিবি পুলিশ পরিচয়ে আমার স্বামীকে আটক করে নিয়ে যায় এবং থানায় যোগাযোগ করতে বলেন।”

তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

যশোর ডিবি পুলিশের ওসি আলী আহমেদ হাশমী বলেন, “পুলিশ মুনসুর নামে কাউকে আটক করেনি।”

একই কথা বলছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. ইলিয়াস হোসেন।