মুন্সীগঞ্জে অস্ত্রসহ ‘ডাকাত’ গ্রেপ্তার
মুন্সীগঞ্জ সদরে অস্ত্রসহ একাধিক মামলার আসামি এক ‘ডাকাতকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সদর উপজেলার কালীরচর গ্রামে নিজ বাড়ি থেকে মোমিন মিঝিরকে (৩২) গ্রেপ্তার করা হয় বলে সদর থানার সদর থানার এসআই মোমেন ভূইয়া জানান।
মোমিনের বিরুদ্ধে সদর থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান এসআই মোমেন।
তিনি বলেন, দুপুরে তার অবস্থানের গোপন সংবাদ পেয়ে কালীরচর গ্রামের অভিযান চালানো হয়। পরে দুই রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
