গাজীপুরে মহাসড়কে তরুণীর লাশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সফিপুর বাজার এলাকায় অনিতা রানীর (২৪) লাশ পাওয়া যায় বলে কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আবু দাউদ জানান।
অনিতার বাড়ি উপজেলার চাপাইর এলাকায়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সফিপুর বাজার এলাকায় অনিতাকে কোনো গাড়ি ধাক্কা দিলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
