২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সমকাল সম্পাদকের বিরুদ্ধে মামলা

মানহানির অভিযোগে সমকালের সম্পাদক, প্রকাশকসহ চারজনের বিরুদ্ধে রাজশাহীতে একটি মামলা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 06:05 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে রোববার মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

চার আসামি হলেন, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, প্রকাশক এ কে আজাদ, নিজস্ব প্রতিবেদক অমরেশ রায় ও রাজশাহী ব্যুরো অফিসের প্রতিবেদক সৌরভ হাবিব।

বাদীর আইনজীবী ইয়াহিয়া খান জানান, বিচারক কুদরত-ই-খোদা মামলাটি আমলে নিয়ে চার আসামিকে আগামী ২৬ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। 

মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ মে সমকালের প্রথম পৃষ্ঠায় ‘টাকায় মিলেছে নৌকা’ শিরোনামে প্রকাশিত সংবাদে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালামকে জেএমবি সদস্য হিসেবে উল্লেখ করা হয়।

এছাড়াও রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ৫৫ লাখ টাকার বিনিময়ে আব্দুস সালামকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।